জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন রুহুল কবির রিজভী 

Aug 24, 2026 - 10:18
 0  12
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন রুহুল কবির রিজভী 

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রুহুল কবির রিজভী আহমেদ ও জহির উদ্দিন স্বপন। বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।আজ রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। রুহুল কবির রিজভীকে সঙ্গে নিয়ে জহির উদ্দিন স্বপনের এই শ্রদ্ধা নিবেদনকালে তাঁরা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদনকালে দলটির বিপুলসংখ্যক নেতা–কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বরিশাল জেলা ও মহানগর বিএনপি, জহির উদ্দিন স্বপনের নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের অঙ্গসহযোগী সংগঠনের নেতা–কর্মীরাও উপস্থিত ছিলেন।

সম্প্রতি রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন জহির উদ্দিন স্বপন। তিনি আগে তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।